শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জ এ শ্রমিক অসন্তোষ কাম্য নয়। গত তিন মাসের বেতন বকেয়া রেখেই ফতুল্লা কাঠের পুল এলাকার মোতালেব মনোয়ারার মালিক পক্ষ এক তরফা গার্মেন্টস বন্ধ করে দেন। প্রথমে শ্রমিকরা নারায়ণগঞ্জ ডিসি কার্যালয়ের সামনে অবস্থান নিলে সেখান থেকে সকলের সম্মতিতে নারায়ণগঞ্জ BKMEA কার্যালয়ে বৈঠক হয়। উক্ত বৈঠকে ত্রিপক্ষীয় আলোচনায় সময় যাবতীয় পাওনাদী পরিশোধের প্রতিশ্রুতি আসে।

কিন্তু রোজা শেষ হয়ে কিছুদিন পরেই ঈদুল ফিতর কিন্তু শ্রমিক পরেছেন হতাসায়। উপায়ন্তর না পেয়ে শ্রমিক রাস্তায় নামে এবং নেত্রীবৃন্দের সাথে সমাবেশ ও দিক নির্দেশনা নিয়ে কথা হয়। সমাবেশে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু সুফিয়ান বলেন, শ্রমিক বিনা কারনে রাস্তায় নামেনা। তার বেতন ভাতা বন্ধ করে দিলেই সাভাবিক প্রক্রিয়ায় দাবী আদায় না হলেই রাস্তায় নামে।
একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: শাহজাহান প্রধান তার বক্তব্যে বলেন, কিছু মালিক রয়েছেন ঈদ উৎসব, পার্বন আসলেই তারা শ্রমিকদের বেতন ভাতা নিয়ে গরিমসি করে একটা বিশৃঙ্খলার পরিবেশ করে এবং শ্রমিক অসন্তোষ ও আন্দোলন করতে বাধ্য হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আউট সোর্সিং নেতা মোঃ ইবকাল হোসেন বাবু, তিনি বলেন এভাবে শ্রমিক নির্যাতন করলে সর্বত্র কর্ম বিরতি দিতে বাধ্য হব।
সমাবেশে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ব্যবসায়ীরা সরকারের কোষাগার থেকে শত শত কোটি টাকা প্রনোদনা নিয়ে শ্রমিকদের পরিশোধ করেন না এবং ফলশ্রুতিতে এই শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। এর জন্য তিনি নারায়ণগঞ্জ BKMEA কে দায়ী করেন।
সভা শেষে BKMEA অফিস সামনে মিছিল করে। পুনরায় শহীদ মিনারে জড়ো হয়। সেখান থেকে সিদ্ধান্ত হয় আগামী সোমবারের মধ্যে বেতন বোনাস না দিলে আন্দোলন গড়ে তোলা হবে। শ্রমিকদের সাথে নিয়ে আন্দোলন বেগবান করা হবে। প্রয়োজনে BKMEA ভবনে অবস্থান নিবে।


