Friday, May 1, 2026
Homeজাতীয়মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে আবু সুফিয়ানের শুভেচ্ছা

মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে আবু সুফিয়ানের শুভেচ্ছা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলসহ সারাদেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু সুফিয়ান।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই সংহতি প্রকাশ করেন। বার্তায় তিনি ১৮৮৬ সালের পহেলা মে শিকাগোর হে মার্কেটে আত্মদানকারী বীর শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় আবু সুফিয়ান, “শ্রমিকরাই দেশ ও জাতির উন্নয়নের মূল কারিগর। তাদের অক্লান্ত পরিশ্রমেই সচল থাকে দেশের অর্থনীতির চাকা। মহান মে দিবস আমাদের অধিকার আদায়ের প্রেরণা দেয়। শত বছরের সেই বীরত্বপূর্ণ আত্মত্যাগ আজ আমাদের শিখিয়েছে যে, ঐক্যবদ্ধ শক্তি ছাড়া শ্রমিকের প্রকৃত মুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব নয়”। তিনি শ্রমিকদের বর্তমান জীবনমান ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, “বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। মে দিবসের এই দিনে আমাদের প্রধান দাবি হবে—শ্রমিকদের জন্য সম্মানজনক ন্যূনতম মজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক উপায়ে ট্রেড ইউনিয়ন করার অধিকার রক্ষা করা। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ বাঁচবে।”

নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি আরও বলেন, “শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখাই শিল্পের উন্নতির চাবিকাঠি। তবে শ্রমিকের ন্যায্য পাওনা ও অধিকারের প্রশ্নে কোনো আপস করা হবে না। আসুন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হই।”

পরিশেষে তিনি সারা সকল কল-কারখানা ও শ্রমজীবী মানুষের উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments