আজ বুধবার (২০ এপ্রিল) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলকের সভাপতিত্বে ও এডভোকেট জেসমিন আক্তারের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলার সকল গার্মেন্টস শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আবু সুফিয়ান তার বক্তব্যে ঈদুল আযহার পূর্বে বকেয়া পাওনা পরিশোধের জোড় দাবী জানান এবং আম্বার বোর্ড মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের স্থগিতের তীব্র প্রতিবাদ করেন। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এ প্রতিবাদ সভায় তিনি বলেন, মালিক শ্রেণী তার চাহিদা শত ভাগ পূরণ করে কিন্তু শ্রমিকের সময়মত বেতন ভাতা দিতেই তাদের গড়িমসি। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে করা ভাষায় বলেন। সরকারের অবহেলাতেই শ্রমিক বেশি নির্যাতনের স্বীকার হচ্ছে।
সরকার ও মালিক শ্রেণীর সংগঠনকে এক ক্ষেত্রে আরও সচেতন ভুমিকা পালনের প্রতি গুরুত্ব আরোপ করেন।


