Saturday, May 2, 2026
Homeজাতীয়মে দিবসে রূপগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের বর্ণাড্য র‍্যালী ও আলোচনা

মে দিবসে রূপগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের বর্ণাড্য র‍্যালী ও আলোচনা

মহান মে দিবস উপলক্ষে আলোচনা র‍্যালী, আলোচনা সভা ও শ্রমিক কল্যাণ কেন্দ্রের দাবীতে রূপগঞ্জ উপজেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাড্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন। এতে সহ সভাপতি রেজাউল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও মর্যাদা প্রতিস্থার সংগ্রাম আজও চলমান। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শোষণ বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার গুরুত্ব আরোপ করেন।

সভা থেকে রূপগঞ্জ উপজেলায় একটি শ্রম কল্যাণ কেন্দ্র স্থাপনের জোড় দাবী জানানো হয়। বক্তারা বলেন, শ্রমিকদের চিকিৎসা, প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি শ্রম কল্যাণ কেন্দ্র অত্যন্ত জরুরী। এছাড়াও শ্রমিক নির্যাতন বন্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানানো।

বক্তারা বলেন শ্রমিকের অধিকার রক্ষা না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিক বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments