Sunday, February 22, 2026
Homeজাতীয়বাংলাদেশ সামাজিক অধিকার ফোরাম এর উদ্যোগে ভাষা দিবস ও দোয়া মাহফিল।

বাংলাদেশ সামাজিক অধিকার ফোরাম এর উদ্যোগে ভাষা দিবস ও দোয়া মাহফিল।

বাংলাদেশ সামাজিক অধিকার ফোরাম, কেন্দ্রীয় কার্যালয়ে অদ্য ২১/০২/২০২৬ইং রোজ শনিবার বিকাল ৪-৩০ মিনিটে মহান ভাষা দিবস ও ১৯৫২ সালের শহিদ দের জন্য আলোচনা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত আলচনায় উপস্থিত ছিলেন সৎসঙ্গ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব সামসুল আলাম জুলফিকার, ভাষানী পরিষদের সাধারণ সম্পাদক জনাব কবি মোঃ আলমগীর হোসেন।

সভার সঞ্চালনায় ছিলেন সামাজিক অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক অলোক চৌধুরী সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ সামাজিক অধিকার ফোরামের সভাপতি জনাব আবু সুফিয়ান। সভার সার্বিক দায়িত্বে ছিলেন সামাজিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক শাহজাহান প্রধান।

 সভায় বক্তাগন ১৯৫২ সালের ভাষা আন্দলনে বীর শহিদ রফিক, বরকত, সালাম, জব্বার সহ নাম না জানা অনেক শহিদ এর রুহের মাগফিরাত কামনা করেন। তারা সবাই বলেন ভাষা আন্দোলনই মহান স্বাধীনতার অনুপ্রেরনা ও দাবী। সভায় আরও উপস্থিত ছিলেন। বাংলাদেশ লেবার ফেডারেশন নেত্রী রেহানা বেগম, নারী বক্তা বিউটি আক্তার শিউলি, শহিদুল ইসলাম ও ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন সহ অনেকেই  উপস্থিত ছিলেন।

সভা শেষে দোয়া হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments